সহীহ বুখারী
হাদীস নং: ৭৫০
আন্তর্জাতিক নং: ৭৮৬
- আযান-ইকামতের অধ্যায়
পরিচ্ছেদঃ ৫০৭. সিজদার তাকবীর পূর্ণভাবে বলা।
৭৫০। আবু নু’মান (রাহঃ) ......... মুতাররিফ ইবনে আব্দুল্লাহ (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি এবং ইমরান ইবনে হুসাইন (রাযিঃ) আলী ইবনে আবু তালিব (রাযিঃ) এর পিছনে নামায আদায় করলাম। তিনি যখন সিজদায় গেলেন তখন তাকবীর বললেন, সিজদা থেকে যখন মাথা উঠালেন তখনও তাকবীর বললেন, আবার দু’রাক'আতের পর যখন দাঁড়ালেন তখনও তাকবীর বললেন। তিনি যখন নামায শেষ করলেন তখন ইমরান ইবনে হুসাইন (রাযিঃ) আমার হাত ধরে বললেন, ইনি [আলী (রাযিঃ)] আমাকে মুহাম্মাদ (ﷺ) এর নামায স্মরণ করিয়ে দিয়েছেন বা তিনি বলেছিলেন, আমাদের নিয়ে মুহাম্মাদ (ﷺ) এর নামাযের ন্যায় নামায আদায় করেছেন।
كتاب الأذان
باب إِتْمَامِ التَّكْبِيرِ فِي السُّجُودِ
786 - حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، قَالَ: حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ غَيْلاَنَ بْنِ جَرِيرٍ، عَنْ مُطَرِّفِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: صَلَّيْتُ خَلْفَ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَا وَعِمْرَانُ بْنُ حُصَيْنٍ، «فَكَانَ إِذَا سَجَدَ كَبَّرَ، وَإِذَا رَفَعَ رَأْسَهُ كَبَّرَ وَإِذَا نَهَضَ مِنَ الرَّكْعَتَيْنِ كَبَّرَ» ، فَلَمَّا قَضَى الصَّلاَةَ أَخَذَ بِيَدِي عِمْرَانُ بْنُ حُصَيْنٍ، فَقَالَ: قَدْ ذَكَّرَنِي هَذَا صَلاَةَ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ - أَوْ قَالَ: لَقَدْ صَلَّى بِنَا صَلاَةَ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ -
সহীহ বুখারী
হাদীস নং: ৭৮৮
আন্তর্জাতিক নং: ৮২৬
- আযান-ইকামতের অধ্যায়
পরিচ্ছেদঃ ৫৩৫. দু’ সিজদার শেষে উঠার সময় তাকবীর বলবে।
৭৮৮। সুলাইমান ইবনে হারব (রাহঃ) ......... মুতাররিফ (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ও ইমরান (রাযিঃ) একবার আলী ইবনে আবু তালিব (রাযিঃ) এর পিছনে নামায আদায় করি। তিনি সিজদা করার সময় তাকবীর বলেছেন। উঠার সময় তাকবীর বলেন এবং দু’রাক'আত শেষে দাঁড়ানোর সময় তাকবীর বলেছেন। সালাম ফিরানোর পর ইমরান (রাযিঃ) আমার হাত ধরে বললেন, ইনি তো (আলী) আমাদের নিয়ে মুহাম্মাদ (ﷺ) এর নামাযের ন্যায় নামায আদায় করলেন বা তিনি বলেছিলেন, ইনি তো (আলী) আমাকে মুহাম্মাদ (ﷺ)-এর নামায স্মরণ করিয়ে দিলেন।
كتاب الأذان
باب يُكَبِّرُ وَهْوَ يَنْهَضُ مِنَ السَّجْدَتَيْنِ
826 - حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، قَالَ [ص:165]: حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، قَالَ: حَدَّثَنَا غَيْلاَنُ بْنُ جَرِيرٍ، عَنْ مُطَرِّفٍ، قَالَ: صَلَّيْتُ أَنَا وَعِمْرَانُ، صَلاَةً خَلْفَ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، «فَكَانَ إِذَا سَجَدَ كَبَّرَ وَإِذَا رَفَعَ كَبَّرَ، وَإِذَا نَهَضَ مِنَ الرَّكْعَتَيْنِ كَبَّرَ» ، فَلَمَّا سَلَّمَ أَخَذَ عِمْرَانُ بِيَدِي، فَقَالَ: لَقَدْ صَلَّى بِنَا هَذَا صَلاَةَ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ - أَوْ قَالَ: لَقَدْ ذَكَّرَنِي هَذَا صَلاَةَ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ -
জামে' তিরমিযী
হাদীস নং: ২১৫০
আন্তর্জাতিক নং: ২১৫০
নবীজী ﷺ থেকে তাকদীর সংশ্লিষ্ট বর্ণনা
পরিচ্ছেদঃ শিরোনামবিহীন পরিচ্ছেদ।
২১৫৩. আবু হুরায়রা মুহাম্মাদ ইবনে ফিরাস বসরী (রাহঃ) ...... মুতাররিফ ইবনে আব্দুল্লাহ ইবনে শিখখীর তার পিতা আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত, নবী (ﷺ) বলেছেনঃ আদম সন্তানের রূপক আকৃতির সাথে তার পাশে নিরানব্বই ধরণের মৃত্যু ঘটার মত আপদ জড়িয়ে দেওয়া হয়। যদি সে এ আপদগুলি অতিক্রম করে যায় তবে সে জ্বরায় নিপতিত হয়। শেষে সে মৃত্যু বরণ করবে।
أبواب القدر عن رسول الله صلى الله عليه وسلم
باب
حَدَّثَنَا أَبُو هُرَيْرَةَ، مُحَمَّدُ بْنُ فِرَاسٍ الْبَصْرِيُّ حَدَّثَنَا أَبُو قُتَيْبَةَ، سَلْمُ بْنُ قُتَيْبَةَ حَدَّثَنَا أَبُو الْعَوَّامِ، عَنْ قَتَادَةَ، عَنْ مُطَرِّفِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الشِّخِّيرِ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " مَثَلُ ابْنِ آدَمَ وَإِلَى جَنْبِهِ تِسْعٌ وَتِسْعُونَ مَنِيَّةً إِنْ أَخْطَأَتْهُ الْمَنَايَا وَقَعَ فِي الْهَرَمِ حَتَّى يَمُوتَ " . قَالَ أَبُو عِيسَى وَهَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ . وَأَبُو الْعَوَّامِ هُوَ عِمْرَانُ وَهُوَ ابْنُ دَاوَرَ الْقَطَّانُ .
জামে' তিরমিযী
হাদীস নং: ২৩৪২
আন্তর্জাতিক নং: ২৩৪২
যুহদ-দুনিয়া বিমুখতার বর্ণনা
পরিচ্ছেদঃ শিরোনামবিহীন পরিচ্ছেদ।
২৩৪৫. মাহমুদ ইবনে গায়লান (রাহঃ) ..... মুতাররিফ তার পিতা আব্দুল্লাহ (রাহঃ) সূত্রে নবী (ﷺ) থেকে মারফুরূপে বর্ণিত। তিনি বলেছেন সম্পদের আধিক্য মোহ তোমাদের গাফলতাচ্ছন্ন করে রেখেছে। আদম সন্তান বলে, আমার মাল আমার মাল। অথচ তুমি যা সাদ্কা করে আল্লাহর কাছে জমা করে রাখলে বা খেয়ে শেষ করে দিলে বা পরিধান করে পুরান করে দিলে তাছাড়া তোমার মাল বলতে কিছু আছে কি?
أبواب الزهد عن رسول الله صلى الله عليه وسلم
باب
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ مُطَرِّفٍ، عَنْ أَبِيهِ، أَنَّهُ انْتَهَى إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم وَهُوَ يَقُولُ : (أَلْهَاكُمُ التَّكَاثُرُ ) قَالَ " يَقُولُ ابْنُ آدَمَ مَالِي مَالِي وَهَلْ لَكَ مِنْ مَالِكَ إِلاَّ مَا تَصَدَّقْتَ فَأَمْضَيْتَ أَوْ أَكَلْتَ فَأَفْنَيْتَ أَوْ لَبِسْتَ فَأَبْلَيْتَ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
জামে' তিরমিযী
হাদীস নং: ৩৩৫৪
আন্তর্জাতিক নং: ৩৩৫৪
কুরআনের তাফসীর অধ্যায়
পরিচ্ছেদঃ সূরা আলহাকুমুত-তাকাছুর
৩৩৫৪. মাহমুদ ইবনে গায়লান .... মুতাররিফ ইবনে আব্দুল্লাহ ইবনে শিখখীর তাঁর পিতা আব্দুল্লাাহ ইবনে শিখখীর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি নবী (ﷺ) এর কাছে গেলেন, তিনি তখন পাঠ করছিলেনঃ (أَلْهَاكُمُ التَّكَاثُرُ) প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদের মোহাচ্ছন্ন করে রাখে (সূরা তাকাছুর ১০২ঃ ১)।
তিনি বললেনঃ আদম সন্তান বলে আমার মাল আমার সম্পদ। অথচ তুমি সাদ্কা করে যা ব্যয় করলে খেয়ে যা শেষ করলে কাপড় পরে যা পুরাতন করলে তা ছাড়া তোমার সম্পদ বলতে কিছু নেই।
তিনি বললেনঃ আদম সন্তান বলে আমার মাল আমার সম্পদ। অথচ তুমি সাদ্কা করে যা ব্যয় করলে খেয়ে যা শেষ করলে কাপড় পরে যা পুরাতন করলে তা ছাড়া তোমার সম্পদ বলতে কিছু নেই।
أبواب تفسير القرآن عن رسول الله صلى الله عليه وسلم
بَاب وَمِنْ سُورَةِ أَلْهَاكُمُ التَّكَاثُرُ
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ مُطَرِّفِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الشِّخِّيرِ، عَنْ أَبِيهِ، أَنَّهُ انْتَهَى إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم وَهُوَ يَقْرَأُ ( أَلْهَاكُمُ التَّكَاثُرُ ) قَالَ " يَقُولُ ابْنُ آدَمَ مَالِي مَالِي وَهَلْ لَكَ مِنْ مَالِكَ إِلاَّ مَا تَصَدَّقْتَ فَأَمْضَيْتَ أَوْ أَكَلْتَ فَأَفْنَيْتَ أَوْ لَبِسْتَ فَأَبْلَيْتَ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
সুনানে আবু দাউদ
হাদীস নং: ৪৮৩
আন্তর্জাতিক নং: ৪৮২
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ ২৬. মসজিদে থুথু ফেলা মাকরূহ।
৪৮৩. মুসা ইবনে ইসমাঈল .... মুতাররিফ থেকে তাঁর পিতার সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর খিদমতে আগমন করে তাকে নামাযে রত অবস্থায় পাই তখন তিনি তাঁর বাম পায়ের নীচে থুথু ফেলেন।
كتاب الصلاة
باب فِي كَرَاهِيَةِ الْبُزَاقِ فِي الْمَسْجِدِ
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، أَخْبَرَنَا سَعِيدٌ الْجُرَيْرِيُّ، عَنْ أَبِي الْعَلاَءِ، عَنْ مُطَرِّفٍ، عَنْ أَبِيهِ، قَالَ أَتَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَهُوَ يُصَلِّي فَبَزَقَ تَحْتَ قَدَمِهِ الْيُسْرَى .
বর্ণনাকারী:
সুনানে আবু দাউদ
হাদীস নং: ৮৩৫
আন্তর্জাতিক নং: ৮৩৫
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ ১৪৬. নামাযের মধ্যে পূর্ণ তাকবীর পাঠ সম্পর্কে।
৮৩৫. সুলাইমান ইবনে হারব ..... মুতাররিফ হতে বর্ণিত। তিনি বলেনঃ একদা আমি ও ইমরান ইবনে হুসায়েন (রাযিঃ) আলী ইবনে আবু তালিব (রাযিঃ) এর পশ্চাতে নামায আদায় করি তিনি সিজদা ও রুকুতে গমনকালে তাকবীর বলতেন এবং তিনি দুই রাকআত নামায সম্পন্ন করে উঠার সময় তাকবীর বলতেন। নামাযান্তে ফিরে আসার সময় ইমরান (রাযিঃ) আমার হাত ধরে বলেনঃ ইতিপূর্বে মুহাম্মাদুর রাসূলুল্লাহ (ﷺ) আমাদের নিয়ে যেরূপে নামায আদায় করেছেন, তিনিও সে নিয়মে নামায পড়লেন।
كتاب الصلاة
باب تَمَامِ التَّكْبِيرِ
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ غَيْلاَنَ بْنِ جَرِيرٍ، عَنْ مُطَرِّفٍ، قَالَ صَلَّيْتُ أَنَا وَعِمْرَانُ بْنُ حُصَيْنٍ، خَلْفَ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ - رضى الله عنه - فَكَانَ إِذَا سَجَدَ كَبَّرَ وَإِذَا رَكَعَ كَبَّرَ وَإِذَا نَهَضَ مِنَ الرَّكْعَتَيْنِ كَبَّرَ فَلَمَّا انْصَرَفْنَا أَخَذَ عِمْرَانُ بِيَدِي وَقَالَ لَقَدْ صَلَّى هَذَا قِبَلَ أَوْ قَالَ لَقَدْ صَلَّى بِنَا هَذَا قِبَلَ صَلاَةِ مُحَمَّدٍ صلى الله عليه وسلم .
সুনানে আবু দাউদ
হাদীস নং: ৯০৪
আন্তর্জাতিক নং: ৯০৪
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ ১৬৭. নামাযের মধ্যে ক্রন্দন করা সম্পর্কে।
৯০৪. আব্দুর রহমান ইবনে মুহাম্মাদ (রাহঃ) ..... মুতাররিফ (রাহঃ) থেকে তাঁর পিতার সূত্রে বর্ণিত। তিনি বলেন, একদা আমি রাসূল (ﷺ)কে এমতাবস্থায় নামায আদায় করতে দেখি যে, তাঁর বক্ষ মোবারক হতে ক্রন্দন ধ্বনি শ্রুত হচ্ছিল।
كتاب الصلاة
باب الْبُكَاءِ فِي الصَّلاَةِ
حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلاَّمٍ، حَدَّثَنَا يَزِيدُ، - يَعْنِي ابْنَ هَارُونَ - أَخْبَرَنَا حَمَّادٌ، - يَعْنِي ابْنَ سَلَمَةَ - عَنْ ثَابِتٍ، عَنْ مُطَرِّفٍ، عَنْ أَبِيهِ، قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يُصَلِّي وَفِي صَدْرِهِ أَزِيزٌ كَأَزِيزِ الرَّحَى مِنَ الْبُكَاءِ
সুনানে আবু দাউদ
হাদীস নং: ২১৮৩
আন্তর্জাতিক নং: ২১৮৬
তালাক - ডিভোর্স অধ্যায়
পরিচ্ছেদঃ ১৪৯. তিন তালাক প্রদানের পর পুনঃ গ্রহণ বাতিল হওয়া।
২১৮৩. বিশর ইবনে হিলাল ...... মুতাররিফ ইবনে আব্দুল্লাহ্ (রাহঃ) হতে বর্ণিত। তিনি বলেন, একদা ইমরান ইবনে হুসাইন এমন এক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসিত হন যে তার স্ত্রীকে তালাকে রিজ‘ঈ প্রদান করে, এরপর সে তার সাথে সহবাস করে। আর তার তালাক প্রদান ও পুনঃগ্রহণের সময় কাউকে সাক্ষী রাখেনি। তিনি বলেন, তুমি তাকে সুন্নত তরীকার বিপরীতে তালাক প্রদান করেছ এবং সুন্নতের বিপরীতে পুনঃগ্রহণ করেছ। (আর জেনে রাখ) তাকে তালাক প্রদানের সময় এবং পুনঃগ্রহণের সময় সাক্ষী রাখবে (এটাই সুন্নত তরীকা)। আর তালাক দেওয়ার পর পুনরায় তার কাছেও যাবে না, পুনঃগ্রহণও করবে না।
كتاب الطلاق
باب نَسْخِ الْمُرَاجَعَةِ بَعْدَ التَّطْلِيقَاتِ الثَّلاَثِ
حَدَّثَنَا بِشْرُ بْنُ هِلاَلٍ، أَنَّ جَعْفَرَ بْنَ سُلَيْمَانَ، حَدَّثَهُمْ عَنْ يَزِيدَ الرِّشْكِ، عَنْ مُطَرِّفِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ عِمْرَانَ بْنَ حُصَيْنٍ، سُئِلَ عَنِ الرَّجُلِ، يُطَلِّقُ امْرَأَتَهُ ثُمَّ يَقَعُ بِهَا وَلَمْ يُشْهِدْ عَلَى طَلاَقِهَا وَلاَ عَلَى رَجْعَتِهَا فَقَالَ طَلَّقْتَ لِغَيْرِ سُنَّةٍ . وَرَاجَعْتَ لِغَيْرِ سُنَّةٍ أَشْهِدْ عَلَى طَلاَقِهَا وَعَلَى رَجْعَتِهَا وَلاَ تَعُدْ .
সুনানে আবু দাউদ
হাদীস নং: ৪৭৩১
আন্তর্জাতিক নং: ৪৮০৬
ইসলামী শিষ্টাচারের অধ্যায়
পরিচ্ছেদঃ ১০. তোশামোদের অপকারিতা সম্পর্কে।
৪৭৩১. মুসাদ্দাদ (রাহঃ) ..... মুতাররিফ (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমার পিতা বলেছেনঃ আমি বনু আমিরের প্রতিনিধি দলের সাথে রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে হাযির হয়ে বলিঃ আপনি আমাদের নেতা। জবাবে নবী (ﷺ) বলেনঃ সায়্যেদ বা নেতা তো একমাত্র আল্লাহ তাআলা। তখন তারা বলেঃ আপনি আমাদের মাঝে সব চাইতে উত্তম ব্যক্তি। তিনি বলেনঃ তোমরা আমাকে যা বলে থাক অর্থাৎ নবী বা রাসূল তা বলবে। আর এরূপ যেন না হয় যে, শয়তান তোমাদের উকিল বানিয়ে নেয়।
كتاب الأدب
باب فِي كَرَاهِيَةِ التَّمَادُحِ
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا بِشْرٌ، - يَعْنِي ابْنَ الْمُفَضَّلِ - حَدَّثَنَا أَبُو مَسْلَمَةَ، سَعِيدُ بْنُ يَزِيدَ عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ مُطَرِّفٍ، قَالَ قَالَ أَبِي انْطَلَقْتُ فِي وَفْدِ بَنِي عَامِرٍ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقُلْنَا أَنْتَ سَيِّدُنَا . فَقَالَ " السَّيِّدُ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى " . قُلْنَا وَأَفْضَلُنَا فَضْلاً وَأَعْظَمُنَا طَوْلاً . فَقَالَ " قُولُوا بِقَوْلِكُمْ أَوْ بَعْضِ قَوْلِكُمْ وَلاَ يَسْتَجْرِيَنَّكُمُ الشَّيْطَانُ " .
বর্ণনাকারী:
সুনানে নাসায়ী
হাদীস নং: ১১৮০
আন্তর্জাতিক নং: ১১৮০
নামাযে সাহু তথা ভূলের বিধান
পরিচ্ছেদঃ দ্বিতীয় রাকআত থেকে দাঁড়িয়ে তাকবীর বলা।
১১৮৩। আমর ইবনে আলী (রাহঃ) ......... মুতাররিফ ইবনে আব্দুল্লাহ (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আলী ইবনে আবু তালিব (রাযিঃ) একদা নামায আদায় করছিলেন, তিনি প্রত্যেক নীচে অবতরণ এবং উঁচুতে উঠার সময় পূর্ণাঙ্গভাবে তাকবীর বলছিলেন। তখন ইমরান ইবনে হুসাইন বললেন, আলী ইবনে আবু তালিব (রাযিঃ) তিনি আমাকে রাসূলুল্লাহ (ﷺ) এর নামাযের কথা স্মরণ করিয়ে দিলেন।
كتاب السهو
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، قَالَ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، قَالَ حَدَّثَنَا غَيْلاَنُ بْنُ جَرِيرٍ، عَنْ مُطَرِّفِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ صَلَّى عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ فَكَانَ يُكَبِّرُ فِي كُلِّ خَفْضٍ وَرَفْعٍ يُتِمُّ التَّكْبِيرَ . فَقَالَ عِمْرَانُ بْنُ حُصَيْنٍ لَقَدْ ذَكَّرَنِي هَذَا صَلاَةَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم .
বর্ণনাকারী:
সুনানে নাসায়ী
হাদীস নং: ২৩৮০
আন্তর্জাতিক নং: ২৩৮০
রোযার অধ্যায়
পরিচ্ছেদঃ সর্বদা রোযা পালন থেকে নিষেধ করা এ বিষয়ে মুতাররিফ ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণনায় রাবীদের ইখতিলাফ
২৩৮২। আমর ইবনে হিশাম (রাহঃ) ......... মুতাররিফ (রাহঃ) এর পিতা আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। একদা রাসূলুল্লাহ (ﷺ)-এর সামনে এক ব্যক্তি সম্পর্কে আলোচনা করা হল। যে সর্বদা রোযা পালন করত। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ তার রোযা এবং তার ইফতার গ্রহণযোগ্য নয়।
كتاب الصيام
باب النَّهْىِ عَنْ صِيَامِ الدَّهْرِ، وَذِكْرِ الاِخْتِلاَفِ، عَلَى مُطَرِّفِ بْنِ عَبْدِ اللَّهِ فِي الْخَبَرِ فِيهِ
أَخْبَرَنِي عَمْرُو بْنُ هِشَامٍ، قَالَ حَدَّثَنَا مَخْلَدٌ، عَنِ الأَوْزَاعِيِّ، عَنْ قَتَادَةَ، عَنْ مُطَرِّفِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الشِّخِّيرِ، أَخْبَرَنِي أَبِي أَنَّهُ، سَمِعَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَذُكِرَ عِنْدَهُ رَجُلٌ يَصُومُ الدَّهْرَ قَالَ " لاَ صَامَ وَلاَ أَفْطَرَ " .
বর্ণনাকারী:
সুনানে নাসায়ী
হাদীস নং: ৩৬১৩
আন্তর্জাতিক নং: ৩৬১৩
ওছিয়াত সম্পর্কিত অধ্যায়
পরিচ্ছেদঃ ওয়াসিয়াতে দেরী করা মাকরূহ
৩৬১৪. আমর ইবনে আলী (রাহঃ) ......... মুতাররিফ (রাহঃ) তার পিতার সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেন, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদের মােহাচ্ছন্ন রাখে, যতক্ষণ না তোমরা কবরে উপনীত হও। পরে তিনি বললেনঃ মানুষ (আদম সন্তান) বলে, আমার মাল, আমার মাল। (হে মানুষ!) তোমার মাল তো তা, যা তুমি খেয়ে শেষ করেছ কিংবা যা পরিধান করে পুরাতন করে ফেলেছ, অথবা যা তুমি সাদ্কা করে কার্যকর করেছ।
كتاب الوصايا
الْكَرَاهِيَةُ فِي تَأْخِيرِ الْوَصِيَّةِ
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ قَالَ حَدَّثَنَا يَحْيَى قَالَ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ قَتَادَةَ عَنْ مُطَرِّفٍ عَنْ أَبِيهِ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَلْهَاكُمْ التَّكَاثُرُ حَتَّى زُرْتُمْ الْمَقَابِرَ قَالَ يَقُولُ ابْنُ آدَمَ مَالِي مَالِي وَإِنَّمَا مَالُكَ مَا أَكَلْتَ فَأَفْنَيْتَ أَوْ لَبِسْتَ فَأَبْلَيْتَ أَوْ تَصَدَّقْتَ فَأَمْضَيْتَ
সুনানে নাসায়ী
হাদীস নং: ৪১৪৫
আন্তর্জাতিক নং: ৪১৪৫
যুদ্ধলব্ধ সম্পদ বণ্টনের বিধান
পরিচ্ছেদঃ যুদ্ধলব্ধ মাল বণ্টন
৪১৪৬. আমর ইবনে ইয়াহয়া ইবনে হারিস (রাহঃ) ......... মুতাররিফ (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, শা’বী (রাহঃ) এর নিকট রাসূলুল্লাহ্ (ﷺ) এর অংশ এবং তাঁর সফী* সম্বন্ধে প্রশ্ন করা হলে তিনি বলেন, নবী (ﷺ) এর অংশ তো ছিল একজন মুসলমান-এর অংশের সমান। আর ‘সফীর অংশ হিসেবে তার যা ইচ্ছা তা নেয়ার ইখতিয়ার ছিল।
* মালে গনিমত বন্টনের আগে নিজের জন্য ইমাম যা বেছে নেন, তাঁকে সফী বলে।
* মালে গনিমত বন্টনের আগে নিজের জন্য ইমাম যা বেছে নেন, তাঁকে সফী বলে।
كتاب قسم الفيء
أَخْبَرَنَا عَمْرُو بْنُ يَحْيَى بْنِ الْحَارِثِ قَالَ حَدَّثَنَا مَحْبُوبٌ قَالَ أَنْبَأَنَا أَبُو إِسْحَقَ عَنْ مُطَرِّفٍ قَالَ سُئِلَ الشَّعْبِيُّ عَنْ سَهْمِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَصَفِيِّهِ فَقَالَ أَمَّا سَهْمُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَكَسَهْمِ رَجُلٍ مِنْ الْمُسْلِمِينَ وَأَمَّا سَهْمُ الصَّفِيِّ فَغُرَّةٌ تُخْتَارُ مِنْ أَيِّ شَيْءٍ شَاءَ
বর্ণনাকারী:
সুনানে ইবনে মাজা
হাদীস নং: ২৯৭৮
আন্তর্জাতিক নং: ২৯৭৮
হজ্ব - উমরার অধ্যায়
পরিচ্ছেদঃ উমরা ও হজ্জসহ তামাত্তো হজ্জের বর্ণনা
২৯৭৮। আলী ইব্ন মুহাম্মাদ...... মুতারিফ ইব্ন আব্দুল্লাহ ইবন শিখখীর (রাহঃ) বলেন, ইমরান ইব্ন হুসায়ন (রাযিঃ) আমাকে বললেন, নিশ্চয় আমি তোমার নিকট একটি হাদীস বর্ণনা করব। আশা করি আল্লাহ তা'আলা আজকের দিনের পর এ হাদীসের সাহায্যে তোমাকে উপকৃত করবেন। জেনে রাখ! রাসূলুল্লাহ্ (ﷺ) -এর পরিবারের একদল সদস্য যিলহজ্জ মাসের প্রথম দশকের মধ্যে উমরা আদায় করেন। রাসূলুল্লাহ্ (ﷺ) তা করতে নিষেধ করেননি এবং তা রহিতকারী কোন আয়াতও নাযিল হয়নি। কিন্তু পরবর্তীকালে এক ব্যক্তি (ইবন উমর) এ সম্পর্কে নিজ ইচ্ছামত যা বলার তাই বলেন।
كتاب المناسك
بَاب التَّمَتُّعِ بِالْعُمْرَةِ إِلَى الْحَجِّ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنِ الْجُرَيْرِيِّ، عَنْ أَبِي الْعَلاَءِ، يَزِيدَ بْنِ الشِّخِّيرِ عَنْ أَخِيهِ، مُطَرِّفِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الشِّخِّيرِ قَالَ قَالَ لِي عِمْرَانُ بْنُ الْحُصَيْنِ إِنِّي أُحَدِّثُكَ حَدِيثًا لَعَلَّ اللَّهَ أَنْ يَنْفَعَكَ بِهِ بَعْدَ الْيَوْمِ اعْلَمْ أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَدْ أَعْمَرَ طَائِفَةً مِنْ أَهْلِهِ فِي الْعَشْرِ مِنْ ذِي الْحِجَّةِ وَلَمْ يَنْهَ عَنْهُ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ وَلَمْ يَنْزِلْ نَسْخُهُ قَالَ فِي ذَلِكَ بَعْدُ رَجُلٌ بِرَأْيِهِ مَا شَاءَ أَنْ يَقُولَ .
বর্ণনাকারী:
আত্-তারগীব ওয়াত্-তারহীব
হাদীস নং: ৫৭২
অধ্যায়ঃ নামাজ
পরিচ্ছেদঃ সালাতের প্রতি অনুপ্রেরণা এবং রুকু-সিজদা ও ভীতি-বিহ্বলতার ফযীলত
৫৭২. মুতাররফ (র) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি কুরায়শের কিছু লোকের কাছে বসলাম। এমন সময়। এক ব্যক্তি এসে সালাত আদায় করল, মাথা উত্তোলন করল এবং সিজদা করল, তবে সে বসল না। আমি বললাম: আল্লাহর কসম! সে কি জোড় না বেজোড় সালাত (এক রাকআত না দুই রাকআত) আদায় করেছে, তা আমি জানতে পারিনি এবং এরূপ কাউকে দেখিও নি। তারা বলল: সাবধান, তুমি দাঁড়িয়ে যাও এবং তাঁকে কিছু বল। তিনি বললেনঃ আমি দাঁড়িয়ে তাঁকে বললাম: হে আল্লাহর বান্দা। আমি তো জানতে পারিনি যে, আপনি কি জোড় না বেজোড় সালাত আদায় করেছেন? তিনি বললেন: কিন্তু আল্লাহ তো জানেন। আর আমি তো রাসূলুল্লাহ (সা) কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে সিজদা করে, আল্লাহ তাকে একটি নেকী দান করেন, তার একটি গুনাহ ক্ষমা করেন এবং তার একটি মর্যাদা বাড়িয়ে দেন। আমি বললামঃ আপনি কে? তিনি বললেনঃ আবু যর। আমি আমার বন্ধুদের কাছে ফিরে গেলাম। আমি বললামঃ আল্লাহ তোমাদেরকে অসৎ সংগ থেকে রক্ষা করুন। তোমরা আমাকে রাসূলের একজন সাহাবী সম্পর্কে জানতে আদেশ করেছিলে।
অন্য বর্ণনায় আছেঃ আমি তাঁকে দীর্ঘ কিয়াম করতে দেখলাম এবং দেখলাম বেশি বেশি রুকু-সিজদা করতে। আমি তাঁর কাছে এ বিষয়ে আলোচনা করলাম। তিনি বললেনঃ আমি কি আরো সংক্ষেপে উত্তম কথা বলব? আমি রাসূলুল্লাহ (সা) কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি একটি রুকু করবে অথবা একটি সিজদা করবে, আল্লাহ তার একটি মর্যাদা বাড়িয়ে দিবেন এবং একটি গুনাহ মাফ করে দিবেন।
(ইমাম আহমদ ও বাযযার অনুরূপ শব্দযোগে হাসান অথবা সহীহ সনদে বর্ণনা করেন।)
অন্য বর্ণনায় আছেঃ আমি তাঁকে দীর্ঘ কিয়াম করতে দেখলাম এবং দেখলাম বেশি বেশি রুকু-সিজদা করতে। আমি তাঁর কাছে এ বিষয়ে আলোচনা করলাম। তিনি বললেনঃ আমি কি আরো সংক্ষেপে উত্তম কথা বলব? আমি রাসূলুল্লাহ (সা) কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি একটি রুকু করবে অথবা একটি সিজদা করবে, আল্লাহ তার একটি মর্যাদা বাড়িয়ে দিবেন এবং একটি গুনাহ মাফ করে দিবেন।
(ইমাম আহমদ ও বাযযার অনুরূপ শব্দযোগে হাসান অথবা সহীহ সনদে বর্ণনা করেন।)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي الصَّلَاة مُطلقًا وَفضل الرُّكُوع وَالسُّجُود والخشوع
572 - وَعَن مطرف رَضِي الله عَنهُ قَالَ قعدت إِلَى نفر من قُرَيْش فجَاء رجل فَجعل يُصَلِّي وَيرْفَع وَيسْجد وَلَا يقْعد فَقلت وَالله مَا أرى هَذَا يدْرِي ينْصَرف على شفع أَو على وتر فَقَالُوا أَلا تقوم إِلَيْهِ فَتَقول لَهُ قَالَ فَقُمْت فَقلت لَهُ يَا عبد الله أَرَاك تَدْرِي تَنْصَرِف على شفع أَو على وتر قَالَ وَلَكِن الله يدْرِي وَسمعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من سجد لله سَجْدَة كتب الله لَهُ بهَا حَسَنَة وَحط عَنهُ بهَا خَطِيئَة وَرفع لَهُ بهَا دَرَجَة فَقلت من أَنْت فَقَالَ أَبُو ذَر فَرَجَعت إِلَى أَصْحَابِي فَقلت جزاكم الله من جلساء شرا أَمرْتُمُونِي أَن أعلم رجلا من أَصْحَاب النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم
وَفِي رِوَايَة فرأيته يُطِيل الْقيام وَيكثر الرُّكُوع وَالسُّجُود فَذكرت ذَلِك لَهُ فَقَالَ مَا آلوت أَن أحسن إِنِّي سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من ركع رَكْعَة أَو سجد سَجْدَة رفع
الله لَهُ بهَا دَرَجَة وَحط عَنهُ بهَا خَطِيئَة
رَوَاهُ أَحْمد وَالْبَزَّار بِنَحْوِهِ وَهُوَ بِمَجْمُوع طرقه حسن أَو صَحِيح
وَفِي رِوَايَة فرأيته يُطِيل الْقيام وَيكثر الرُّكُوع وَالسُّجُود فَذكرت ذَلِك لَهُ فَقَالَ مَا آلوت أَن أحسن إِنِّي سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من ركع رَكْعَة أَو سجد سَجْدَة رفع
الله لَهُ بهَا دَرَجَة وَحط عَنهُ بهَا خَطِيئَة
رَوَاهُ أَحْمد وَالْبَزَّار بِنَحْوِهِ وَهُوَ بِمَجْمُوع طرقه حسن أَو صَحِيح